বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

ভারতের দিল্লির টিকরি কালান এলাকায় একটি সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৯ আগস্ট) ট্রাকে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে। নিহত তিনজনই ওই সিএনজি পাম্পের কর্মী ছিলেন।

পুলিশ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী মনীশ নামে এক কর্মী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ৩৭ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ছয়টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 51
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।