বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৬:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোরে এলজিইডি অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে একটি দ্রুতগতির নোহা গাড়ি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. উজ্জ্বল মোল্লা (৩৮) ও মো. রিফাত মোল্লা ওরফে ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা। এছাড়া মাদক ব্যবসায় বিনিয়োগের ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা নগদ অর্থ এবং প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে।

বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তিনি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

ইছমাইল হোসেন, গোপালগঞ্জ

 

 16
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।