শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা
টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। চট্টগ্রাম সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। শুক্রবার (২১ আগস্ট) শনিবার (২২ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববারও (২৩ আগস্ট) বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। কারণে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দিনের রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।