সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

আপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
আপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন

ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) শহরের পুরাতন স্টেডিয়ামে কনসার্টটি হওয়ার কথা ছিল।

কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী দাবি করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা। এতে অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

কনসার্ট স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে অ্যাশেজ ব্যান্ড। এক পোস্টে তারা জানায়, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে পুরাতন স্টেডিয়ামের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার দেখা হওয়ার আশা প্রকাশ করেছে ব্যান্ডটি।

কনসার্টটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ জানানো হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।