বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০১:০৩ অপরাহ্ন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

বিএসইসি সূত্র জানায়, গত বছরের মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কয়েকজন কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ নাজেহালের ঘটনায় মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনায় ফৌজদারি মামলা বিভাগীয় তদন্তও হয়।

সরকারের পক্ষ থেকে ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হলেও একজন আগেই অন্য অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেয়া হয়নি।

বিএসইসির সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি বুধবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেয়া হয়েছে।

 34
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !