বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩২ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ওয়ারীতে ৮০ জন, উত্তরা ৫৫ জন, মতিঝিল ৫৩ জন, তেজগাঁও ৪৫ জন, গুলশান ৪০ জন, রমনা ৩৪ জন, লালবাগ ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, হেরোইন ও দেশি মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে নকল ক্রিম, মোবাইল ফোন, চাল, চাকু, মোটরসাইকেল ও প্রাইভেটকারও।

এ সময় অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।