নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সালাম হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা অডিটোরিয়াম ও শহীদ মিনার এলাকায় ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের বিরোধের জেরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ সময় সালাম হল ও মালেক হলের কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ঘটনার তদন্তে কমিটি গঠন করে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।