জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথা দেশের রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ এনবিআরকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। করদাতারাও প্রতিষ্ঠানটিকে আস্থার জায়গা হিসেবে প্রত্যাশা করেন। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব। করদাতাদের প্রত্যাশা পূরণে রাজস্ব কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তন এবং নতুন ব্যবসায়িক মডেলের কারণে রাজস্ব ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু বেশি কর আদায় নয়; বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। এ জন্য করদাতাদের আস্থা অর্জন ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।