শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ

সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ
সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

মৌসুমি নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দেয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি নিম্নচাপটি বর্তমানে ঝাড়খন্ড এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে পড়তে পারে।

বুধবার (১৯ আগস্ট) রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শনিবার (২২ আগস্ট) পর্যন্তও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।