মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালু১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এসব বাংলাদেশি ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘ সময় ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

তাদের দেশে ফেরানোর মধ্য দিয়ে দীর্ঘদিনের আটকাবস্থা থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন এসব বাংলাদেশি।

 38
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !