শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার

৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার
৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক বুধবার (১৯ আগস্ট) থেকে কানাডার ওপর কার্যকর হতে যাচ্ছে। এর আগে শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর শেষ চেষ্টা করছে অটোয়া।

গত তিন সপ্তাহে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক দফায় আলোচনা হলেও বড় কোনো অগ্রগতি হয়নি। সমঝোতা না হলে শত শত কানাডীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে বলে আশঙ্কা করছেন কানাডার আলোচকেরা।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা মার্কিন গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। বিশেষ করে কানাডায় মার্কিন অ্যালকোহল পণ্যের ওপর থাকা প্রাদেশিক বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে ওয়াশিংটন।

এদিকে কানাডার গাড়ি শিল্পও মার্কিন শুল্কনীতির কারণে চাপে রয়েছে। একইসঙ্গে কানাডার দুগ্ধবাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিয়েও দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে সমঝোতায় পৌঁছানোই এখন অটোয়ার প্রধান লক্ষ্য। তবে ওয়াশিংটন নিজেদের দাবিতে অনড় থাকায় শেষ মুহূর্তে চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।