সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

সড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
সড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন

সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৭ আগস্ট সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এ ঘাস ব্যবহারের বিষয়ে বৈঠকে একমত পোষণ করা হয়।

কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা যেতে পারে, তা পর্যালোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ঘাসটির ব্যবহার নিয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। এর দীর্ঘ শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে ধরে রাখে। অতিরিক্ত ঠান্ডা, তীব্র গরম, পানিতে ডুবে থাকা ও লবণাক্ত পরিবেশেও টিকে থাকতে পারে এ ঘাস।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।