ভারতের আসন্ন কয়েকটি রাজ্য নির্বাচন সামনে রেখে জাতীয় স্তরের কমিটিতে বড় রদবদল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর অংশ হিসেবে দীর্ঘদিনের আলোচিত আইটি সেল প্রধান অমিত মালব্যকে সরিয়ে দলের সোশ্যাল মিডিয়া বিভাগের আহ্বায়ক করা হয়েছে দীপক মাসকে’কে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিজেপির রাজনৈতিক বার্তা ও বিভিন্ন এজেন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটির আইটি সেল। তবে চলতি বছর দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আইটি সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের ব্যাপক সক্রিয়তার মুখে বিজেপির দীর্ঘদিনের প্রভাবও চ্যালেঞ্জের মুখে পড়ে।
বিশ্লেষকদের ধারণা, ওই ব্যর্থতার প্রভাবেই মালব্যকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তাকে সরানোর নির্দিষ্ট কোনো কারণ জানায়নি বিজেপি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।