বাংলাদেশে আশ্রয় নেয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে এই রোহিঙ্গাদের রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে কয়েক দফা প্রত্যাবাসন উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে অনিশ্চয়তার কারণে তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।