সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলসীতাকুণ্ডে ৯ মৃত্যুর পর ফের শিপইয়ার্ডে দুর্ঘটনাঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতাসেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীবিএনপি সরকারের ১৮০ দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজসৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, মিলবে না নিবন্ধন-নবায়নচলতি অর্থবছরেই শেষ হবে ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রীচলতি অর্থবছরে কৃষি-পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকাসৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানএ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রীসৌদি-পাকিস্তান-তুরস্কের জোটকে স্বাগত জানালেন ট্রাম্পহরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান তুরস্কের‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাসফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তারনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুনসেজদারত অবস্থায় ইমামের মৃত্যুগভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের জামিন আবেদন নাকচশিক্ষার্থী হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডজুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার

গভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!

গভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!
গভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০৪:২০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ১০টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে ঘোড়াগুলোর মাংস কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

সোমবার, ১৭ আগস্ট সকাল ৮টার দিকে কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা প্রথমে সেগুলো দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। সেখানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

স্থানীয়দের ধারণা, নির্জন বনাঞ্চলে কোনো চক্র ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে। তাদের আশঙ্কা, এসব মাংস গোপনে সংগ্রহ করে ভিন্ন পরিচয়ে বিক্রি করা হতে পারে। গোসিংগা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুমন প্রধানও ঘটনাটি কোনো চক্রের কাজ হতে পারে বলে ধারণা করছেন।

এর আগে ২০২৫ সালের ২১ নভেম্বর শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে জবাই করা দুটি ঘোড়ার মাংস জব্দ করেছিলেন স্থানীয়রা।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন। উদ্ধার হওয়া ঘোড়ার দেহাবশেষ মাটিচাপা দেওয়া হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।