সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, মিলনের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগের চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির হোসেন। ওই সময় গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমিরুল আলম মিলন এ মামলার ৬২ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে ডিবি গ্রেপ্তার করেছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।