সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন। এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও আরও জোরদার করতে পারবে দেশগুলো।
চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী। তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এরপর সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন ধরনের নিরাপত্তা সহযোগিতার দ্বার খুলতে পারে। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ন্যাটোর সদস্য তুরস্কও একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর আওতায় এসেছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন। ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি দেশ এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।