সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলসীতাকুণ্ডে ৯ মৃত্যুর পর ফের শিপইয়ার্ডে দুর্ঘটনাঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতাসেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীবিএনপি সরকারের ১৮০ দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজসৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, মিলবে না নিবন্ধন-নবায়নচলতি অর্থবছরেই শেষ হবে ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রীচলতি অর্থবছরে কৃষি-পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকাএ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রীসৌদি-পাকিস্তান-তুরস্কের জোটকে স্বাগত জানালেন ট্রাম্পহরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান তুরস্কের‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাসফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তারনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুনসেজদারত অবস্থায় ইমামের মৃত্যুগভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের জামিন আবেদন নাকচশিক্ষার্থী হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডজুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতা
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।