সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে ভারতকে, ঢাকার ৪ শর্তমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরবঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রীগণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলী বদলিএমপি আয়নুলের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার ১সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিহাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালতজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরওমরাহ ভিসায় সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবেরাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন ছুড়ল ইউক্রেন, নিহত ৬যুদ্ধের মাঝেই আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনল ইরানযুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকনক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীরমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তারকলকাতার মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনারিধিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, প্রেমিক কারাগারেবংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিটনির্মীয়মাণ ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধারদুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাধা নেইড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ নারী কারাগারেশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর

উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সামরিক সীমারেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে তাদের সতর্ক করতে গুলি চালায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরে এটিই উত্তর কোরিয়ার সেনাদের সামরিক সীমারেখা লঙ্ঘনের প্রথম ঘটনা বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে উত্তর কোরিয়ার একাধিক সেনা সামরিক সীমারেখা অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, তারা নিয়মিত টহলের সময় ভুল করে সীমারেখা পার হয়ে যায়।

দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার পর উত্তর কোরিয়ার সেনারা নিজেদের ভূখণ্ডে ফিরে যায়। এরপর ওই এলাকায় আর কোনো অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি।

তবে এই ঘটনার মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়া। উত্তর কোরিয়া এ মহড়ার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এর জবাবে আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

১১ দিনের এই বার্ষিক সামরিক মহড়া সোমবার থেকে শুরু হওয়ার কথা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা এতে অংশ নেবেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই মহড়াটির মূল উদ্দেশ্য।

১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি। যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাত থামায় দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।