সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে ভারতকে, ঢাকার ৪ শর্তমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরবঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রীগণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলী বদলিএমপি আয়নুলের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার ১সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিহাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালতজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরওমরাহ ভিসায় সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবেরাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন ছুড়ল ইউক্রেন, নিহত ৬যুদ্ধের মাঝেই আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনল ইরানযুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকনক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীরমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তারকলকাতার মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনারিধিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, প্রেমিক কারাগারেবংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিটনির্মীয়মাণ ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধারদুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাধা নেইড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ নারী কারাগারেশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর

মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি

মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি
মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরের জন্য ভারত ২০ ও ২১ আগস্ট সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছে। তবে ওই সময়ের পরিবর্তে কাছাকাছি অন্য তারিখে সফর আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্র জানিয়েছে আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়ে দুই দেশ পৃথকভাবে আলোচনা করছে। তবে শনিবার পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করেনি।

ভারতের প্রস্তাবিত সময় অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং পরবর্তী শপথ অনুষ্ঠান থাকায় ২২ ও ২৩ আগস্ট সফর আয়োজন করা যায় কি না তা বিবেচনা করছে ঢাকা।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় ফিরেছেন।

সফর ঘিরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সংবেদনশীল বিষয়গুলো সমাধানের পাশাপাশি সহযোগিতার পরিবেশ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে দুই দেশ।

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !