সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ

ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ
ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন

ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ তার পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তার আচরণ ‘অশোভন’ এবং সুলতানের প্রতি অসম্মানজনক ছিল—এমন কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সুলতানের আদেশ অনুযায়ী সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে রাবিয়াতুল ঠিক কী ধরনের আচরণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী এই রাজপুত্র সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। ২০১৫ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। প্রায় ১০ দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে হাজারো অতিথি অংশ নেন। এই দম্পতির চার সন্তান রয়েছে।

রাবিয়াতুল তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি হারিয়েছেন। তবে তিনি এখনো প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এর আগে ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের রাজকীয় উপাধি প্রত্যাহার করেছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ।

৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। বর্তমানে তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহাসনে থাকা শাসকদের একজন। তেলসমৃদ্ধ দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত ইস্তানা নুরুল ইমান প্রাসাদে তিনি বসবাস করেন। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।