শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউস

উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউস
উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশে রাশিয়ান হাউস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়।

বৈঠকে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম, কারিগরি সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষায় রাশিয়ার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন উপাচার্য।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে উচ্চশিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বৈঠকে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ তৈরির বিষয়ে ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।