সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহ

ইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহ
ইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৪:১০ অপরাহ্ন

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে স্বজনরা মরদেহগুলো নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যান।

নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। শুক্রবার বাদ মাগরিব চরকাঁকড়া ইউনিয়নের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে বাবুল, তার স্ত্রী ও মেয়েকে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাদের একমাত্র ছেলে অয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অয়নও শুক্রবার দেশে ফিরে জানাজা ও দাফনে অংশ নেবেন।

আইনি প্রক্রিয়া শেষে ১১ আগস্ট রোমে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ দেশে পাঠানো হয়।

বাবুলের বাবা সিরাজুল ইসলাম ছেলের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তিনি বলেন, মৃত্যুর কিছুদিন আগে দেশে এসে ছেলে যে পারিবারিক কবরস্থানে মাটি দিয়েছিলেন, সেখানেই আজ স্ত্রী ও সন্তানসহ তাকে দাফন করতে হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।