সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব
খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০৮:১১ অপরাহ্ন

খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা দেয়ার পাশাপাশি তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা জানান, গত ৪ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। পরে ৬ আগস্ট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় দায়ের করা হয়। এতে ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। জগলুল পাশা মামলার ১৭ নম্বর আসামি। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে বের হওয়ার সময় তার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। একই সময় পেপার স্প্রে ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।