সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এক সু-৩৫ দিয়ে দুই ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি রাশিয়ার

এক সু-৩৫ দিয়ে দুই ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি রাশিয়ার
এক সু-৩৫ দিয়ে দুই ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন

একটি রুশ সু-৩৫এস যুদ্ধবিমান দিয়ে একই আকাশযুদ্ধে দুটি ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ বিমানবাহিনীর কমান্ডার ও মহাকাশ বাহিনীর উপপ্রধান সের্গেই কোবিলাশ এ দাবি করেছেন।

বুধবার (১২ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রুশ সংবাদপত্র ক্রাসনায়া জেভেজদাকে দেয়া এক সাক্ষাৎকারে কোবিলাশ বলেন, একটি সু-৩৫এসের পাইলট একই যুদ্ধে তিনটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি ইউক্রেনীয় সু-২৭ ধ্বংস করেন।

তার ভাষ্য অনুযায়ী, অগ্রসরমান রুশ সেনাদের একটি দলকে আকাশ থেকে সুরক্ষা দেয়ার জন্য ওই পাইলট যুদ্ধকালীন টহলে ছিলেন। নির্ধারিত এলাকায় পৌঁছে রাডারের মাধ্যমে সম্ভাব্য লক্ষ্য শনাক্তের চেষ্টা করেন তিনি।

কোবিলাশ দাবি করেন, ইউক্রেনীয় পক্ষ জ্যামিং প্রযুক্তি ব্যবহার করলেও রুশ পাইলট দুটি সু-২৭ শনাক্ত করতে সক্ষম হন। এরপর সংখ্যায় বেশি থাকা প্রতিপক্ষের সঙ্গে আকাশযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি।

রুশ কমান্ডারের দাবি, কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থান নেয়ার পর পাইলট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। এতে দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমানই ধ্বংস হয়। তবে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।