সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জাপানের আপত্তি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপে পুতিন

জাপানের আপত্তি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপে পুতিন
জাপানের আপত্তি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপে পুতিন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন

জাপানের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপ সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সফরে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন তিনি এবং স্থানীয় মাছের ডিম বা ক্যাভিয়ারও খান।

এর আগে রাশিয়ার দূরপ্রাচ্যে নৌবাহিনীর সামরিক মহড়ার শেষ ধাপ পর্যবেক্ষণ করেন পুতিন। দ্বীপটি রাশিয়ার কাছে ইতুরুপ এবং জাপানের কাছে এতোরোফু নামে পরিচিত।

কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপকে জাপান ‘নর্দার্ন টেরিটোরিজ’ হিসেবে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। তবে বর্তমানে দ্বীপগুলো রাশিয়ার প্রশাসনের অধীনে রয়েছে।

পুতিনের সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এই সফর জাপানিদের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে সোভিয়েত ইউনিয়ন কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণাংশ দখল করে নেয়। এরপর থেকেই দ্বীপগুলো নিয়ে দুই দেশের বিরোধ চলছে। এই ভূখণ্ডগত বিরোধের কারণে রাশিয়া ও জাপানের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়নি।

পুতিনের এবারের সফরকে দীর্ঘদিনের বিরোধে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছে টোকিও।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।