বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সাবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনা

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনা
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু হয়েছে। বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য ২০ রুপি পর্যন্ত দেয়ার পরিকল্পনা রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। গোমূত্র সংগ্রহে সহায়তাকারী নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেয়া হচ্ছে। প্রায় ৩০০ নারীকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পুরো উত্তর প্রদেশে তা চালুর জন্য আনুষ্ঠানিক নীতিমালা করা হতে পারে।

তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে। বিজেপি অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করে প্রকল্পটিকে উন্নয়নমূলক উদ্যোগ হিসেবে দাবি করেছে।

 18
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।