সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেন
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে কিয়েভ। বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে তুলে দেয়া হয়েছে। তবে প্রস্তাবগুলোর বিস্তারিত বিষয় প্রকাশ করেননি তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা বিশেষ করে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। একই সঙ্গে রাশিয়ার ওপর চাপ বাড়ানো হলে মস্কো যুদ্ধ দীর্ঘায়িত না করে এর অবসানের জন্য প্রস্তুত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনো স্থায়ী কোনো সমঝোতা হয়নি। ইউক্রেন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে রাশিয়াও যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছে। তবে ইউক্রেনের ভূখণ্ড ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থানে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, আগামী সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়া নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি নিতে পারে। তবে মস্কোর কর্মকর্তারা এর আগে এমন কোনো সেনা সমাবেশের প্রয়োজনীয়তার কথা অস্বীকার করেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।