সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্প

ইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্প
ইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০১:০৯ অপরাহ্ন

ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে গোপনে বিমান বদলের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নিরাপত্তা বাহিনী ও সামরিক কর্মকর্তাদের পরামর্শে তাকে খাবার সরবরাহকারী একটি ট্রাকের মাধ্যমে মূল এয়ার ফোর্স ওয়ান থেকে সরিয়ে অন্য একটি সামরিক বিমানে নেয়া হয়েছিল।

ট্রাম্প বলেন, নিরাপত্তার কারণে তাকে অন্য বিমানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল এবং তিনি সেই নির্দেশ মেনে নিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হয়েছিল ট্রাম্পকে বহনকারী বিমানে ইরান হামলা চালাতে পারে।

ঘটনাটি ঘটে ৮ জুলাই আঙ্কারা বিমানবন্দরে। ট্রাম্পকে প্রথমে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও পরে গোপনে তাকে একটি সি-৩২এ সামরিক বিমানে নেয়া হয়। সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা তখনও মূল বিমানে ছিলেন এবং তাদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল।

ট্রাম্প পরে দাবি করেন, তার জীবনের ওপর সবসময়ই হুমকি রয়েছে এবং ইরান তাকে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।