নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মান্দা উপজেলার শিব চন্দ্র আচার্য্য (৩৬) ও মো. আলতাফ হোসেন (৪৭)।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে টিভিএস অ্যাপাচি RTR ১৬০ সিসির লাল-কালো রঙের একটি মোটরসাইকেল, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার করা মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর 0E4GC2396094 এবং চেসিস নম্বর MD634KE41C2G09823। এসব নম্বরের মোটরসাইকেল কারও হারিয়ে বা নিখোঁজ হয়ে থাকলে মান্দা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।