পাবনার চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৫৩) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, সন্ধ্যার দিকে থানার দোতলায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ বোধ করেন আবুল কালাম আজাদ। পরে তাকে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবুল কালাম আজাদের বাড়ি ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে। তাঁর বাবার নাম হাজী গোলবার হোসেন মাস্টার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে চাটমোহর থানা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।