সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

আইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম
আইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৪, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

আইনজীবীদের নিয়ে দেয়া বক্তব্যের জেরে সৃষ্ট বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, তাঁর বক্তব্যে আইনজীবী বন্ধুদের অনেকে ক্ষুব্ধ হয়েছেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানান।

এর আগে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার ১ অক্টোবর এমপি সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বক্তব্য প্রত্যাহার ও আইনজীবী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

নতুন পোস্টে শাহাদাত সেলিম বলেন, কাউকে আঘাত বা ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না। মাদক নির্মূলের কথা বলতে গিয়ে বক্তব্যের শব্দচয়নে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাঁর কথায় কোনো আইনজীবী কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত বলেও জানান।

তিনি সবাইকে ভুল-বোঝাবুঝি ও মনকষ্ট ভুলে মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।