সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?

১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?
১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৪, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

১৯৯৪ সালে মাত্র ২১ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের মুকুট জেতেন ঐশ্বরিয়া রাই। তিনিই ছিলেন ভারতের দ্বিতীয় মিস ওয়ার্ল্ড। তবে সেই মুকুটই তার পরিচয়ের শেষ নয়। মডেলিং থেকে অভিনয়ে এসে বলিউডের অন্যতম পরিচিত মুখ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন ও চলচ্চিত্রের মঞ্চেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়ার সবচেয়ে বড় শক্তি তার নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করা। ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরে অভিষেকের পর ভারতীয় পোশাক থেকে গাউন—বিভিন্ন সাজে তাকে দেখা গেছে। পরের বছরই কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হন তিনি।

আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। লরিয়াল প্যারিসের সঙ্গে কাজের সুবাদে বিশ্বের বড় ফ্যাশন আয়োজনগুলোতে নিয়মিত দেখা গেছে তাকে। ফলে ঐশ্বরিয়ার পরিচয় শুধু একজন সাবেক বিশ্বসুন্দরীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তিনি হয়ে উঠেছেন ভারতীয় সংস্কৃতি, ফ্যাশন ও চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিচিত মুখ।

নতুন নতুন মিস ওয়ার্ল্ড এলেও ঐশ্বরিয়াকে ঘিরে আগ্রহ কমেনি। তার সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব, পোশাকের ধরন, ক্যামেরার সামনে উপস্থিতি এবং দীর্ঘ ক্যারিয়ার তাকে আলাদা করে রেখেছে। ১৯৯৪ সালের সেই মুকুট থেকে বলিউড, কান ও আন্তর্জাতিক ফ্যাশন—নিজেকে সময়ের সঙ্গে বদলে নিয়েই তিন দশকের বেশি সময় ধরে ধরে রেখেছেন নিজের স্বাতন্ত্র্য।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।