ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্তদের সুবিধা দেয়ার বিষয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় রয়েছেন। শিগগির আরও ৯৫ জনকে যুক্ত করা হবে। ইতোমধ্যে ৩১ জনকে ভাতা থেকে বাদ দেয়া হয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্স অনুযায়ী নতুন ক্রীড়াবিদদেরও তালিকায় নেয়া হবে।
তিনি বলেন, ক্রীড়াবিদদের রেল, বিমান ও সড়কপথে বিভিন্ন সুবিধা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বছরব্যাপী প্রশিক্ষণের পাশাপাশি আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার প্রসঙ্গে আমিনুল হক বলেন, ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল সিদ্ধান্ত যেন আর না হয়, সে বিষয়ে সতর্ক থাকা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।