বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সাবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর এক দিন আগেই একাদশ প্রকাশের সাম্প্রতিক রীতি এবারও ধরে রেখেছে স্বাগতিকরা। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ এখনো তাদের দল প্রকাশ করেনি। কয়েকজন ক্রিকেটারের চোটের বিষয় বিবেচনায় রেখে টসের সময় একাদশ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে থাকছেন মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেজেলউড। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন। ফলে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার স্কট বোল্যান্ডের।

স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন নাথান লায়ন। তিনিই একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। প্রয়োজনে ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টারও বল করতে পারেন।

ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করবেন জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। এরপর থাকছেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স কেয়ারি। এরপর ব্যাটিংয়ে থাকছেন ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার।

 

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হেজেলউড।

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।