সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ

ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ
ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচায় নতুন আইনি বিধিনিষেধ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে পৃথক আইন করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এক পর্যালোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বাস্তবায়নের পর জোরপূর্বক ধর্মান্তর বন্ধে কঠোর আইন এবং জমি কেনাবেচা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আনা হবে।

তিনি বলেন, জমি কেনাবেচায় কী ধরনের বিধিনিষেধ থাকবে তা আইন প্রণয়নের সময় স্পষ্ট করা হবে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি বা সম্পত্তি কেনাবেচায় সরাসরি নিষেধাজ্ঞা থাকবে কি না সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ধর্মান্তর এবং বিজেপির ভাষায় ‘ল্যান্ড জিহাদ’ দীর্ঘদিন ধরে দলটির রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয়। সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার পরিবর্তন এবং স্থানীয় মানুষের জমি হারানোর অভিযোগও করে আসছে বিজেপি।

সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু সংগঠন দরিদ্র মানুষকে ভুল পথে পরিচালিত করছে এবং অবৈধ ধর্মান্তরের সঙ্গে জড়িত। একইসঙ্গে সীমান্তবর্তী জমি বিএসএফের হাতে তুলে দেয়া এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধসহ বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

এর আগে পশ্চিমবঙ্গে ইউসিসি বাস্তবায়নের উদ্যোগ নেয় বিজেপি সরকার। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিল পর্যালোচনার জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।