বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সাবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরম

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরম
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকায় ভ্যাপসা গরম খুব একটা কমার সম্ভাবনা নেই।

বুধবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে দেশের কোনো নদীবন্দরের জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি। তাই নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।