বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সাবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

ইউক্রেন থেকে পালিয়ে ইইউতে আশ্রয় নিয়েছে ৪৪ লাখ মানুষ

ইউক্রেন থেকে পালিয়ে ইইউতে আশ্রয় নিয়েছে ৪৪ লাখ মানুষ
ইউক্রেন থেকে পালিয়ে ইইউতে আশ্রয় নিয়েছে ৪৪ লাখ মানুষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১১, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এবং অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা জুনের শেষ নাগাদ ৪৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এ তথ্য জানিয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা ইউক্রেনীয়দের সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন বেড়েছে। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন জার্মানিতে। দেশটিতে অস্থায়ী সুরক্ষা পেয়েছেন প্রায় ১২ লাখ ৮০ হাজার মানুষ। যা ইইউর মোট সংখ্যার ২৯ দশমিক ২ শতাংশ।

এরপর রয়েছে পোল্যান্ড ও চেকিয়া। পোল্যান্ডে ৯ লাখ ৬১ হাজার ১৭০ জন এবং চেকিয়ায় ৩ লাখ ৯০ হাজার ৮১০ জন অস্থায়ী সুরক্ষা পেয়েছেন।

জনসংখ্যার অনুপাতে চেকিয়ায় এই হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি এক হাজার মানুষের মধ্যে ৩৫ দশমিক ৮ জন অস্থায়ী সুরক্ষার আওতায় রয়েছেন।

ইইউতে অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের ৯৮ দশমিক ৫ শতাংশের বেশি ইউক্রেনীয় নাগরিক। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ৪৩ দশমিক ৪ শতাংশ। পুরুষ ২৭ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্ক ২৯ দশমিক ৬ শতাংশ।

২০২২ সালের মার্চে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের দ্রুত সুরক্ষা দিতে এই ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে।

 19
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।