সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এসডিজি অর্জনে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এসডিজি অর্জনে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
এসডিজি অর্জনে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১১, ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা সম্পর্কিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ওষুধ বা সিরিঞ্জ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য খাতের পাশাপাশি পানি, শিক্ষা, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি মানুষের অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট ও লবণাক্ততা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

শিশুদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন আসক্তি এবং জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এসডিজি অর্জনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অন্তত প্রতি দুই মাসে একবার বৈঠক করে যৌথভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত কর্মপদ্ধতির মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।