ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সংসদ কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ ভোটগ্রহণ হবে।
সভায় জাতীয় সংসদের চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, হুইপ এবং সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।