সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত গুরুতর অপরাধের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই মামলায় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়। অন্যদিকে আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রায়ে বলা হয়, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের সময় সংঘটিত বিভিন্ন অপরাধ মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এসব অপরাধের দায়ে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বলে আদালত উল্লেখ করেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।