বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মুহিব হাসান শ্রাবণ নামে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের ফুলবাড়ী-ইছাইদহ ব্রিজের নিচে দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এর আগে সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান শ্রাবণ।
জানা গেছে, ফুটবল খেলা শেষে শ্রাবণ ও তার বন্ধুরা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে শ্রাবণ পানিতে তলিয়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
বিকেল ৫টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তারা সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ডুবুরি দল শ্রাবণের মরদেহ উদ্ধার করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।