রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও ভোটগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ইসির তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি।
জামায়াত জোট প্রার্থী দেয়ার পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।