পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে নতুন এক জোড়া কমিউটার ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’। সোমবার (১০ আগস্ট) বিকেলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে। নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা কম খরচে ঢাকায় যাতায়াত করতে পারবেন।
১৩৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। আর ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
৮টি কোচের ট্রেনটিতে মোট ৬৩০টি আসন রয়েছে। ১৪৮ কিলোমিটার রুটে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনে যাত্রাবিরতি থাকবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।