মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনেরাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে সিইসি-ভারপ্রাপ্ত স্পিকারমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকারআলোচনায় নতুন শর্ত ট্রাম্পের, ইরানের কাছে ক্ষতিপূরণ দাবিসিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডমুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ, ৭ ঘন্টা বৈঠক করেছি: পেজেশকিয়ানকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুর পর্যন্ত হালকা বর্ষণের পূর্বাভাসচাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩করতোয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরেছেন: ক্রিস মারফি

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরেছেন: ক্রিস মারফি
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরেছেন: ক্রিস মারফি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। মারফির দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে ইরান।

তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য প্রয়োজন হলে একটি খারাপ চুক্তিতেও ট্রাম্প সমর্থন দেবেন।

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই মার্কিন সিনেটর বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেয়ার খরচ দিন দিন বাড়ছে।

মারফি বলেন, যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে। আর যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই বাড়তে থাকবে।

যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন বলেও জানান মারফি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন। সূত্র: আনাদোলু এজেন্সি

আশিক/মি.

 43
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।