শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

চীনে ভয়ংকর টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

চীনে ভয়ংকর টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
চীনে ভয়ংকর টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন

শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান এলাকায় স্থলভাগে আঘাত হানে ডলফিন। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার। পরে ঝড়টি ওয়েনঝৌসহ আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে অগ্রসর হয়।

টাইফুনের প্রভাবে সাংহাইসহ পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাংহাইয়ের দুই বিমানবন্দরে ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন ফেরি ও নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ঝড়ের কারণে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। ঝেজিয়াং ও আশপাশের এলাকায় কয়েক দিনে ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে।

সাংহাইয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যটনকেন্দ্র ও বিভিন্ন বিনোদনস্থল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

টাইফুনটি এখন দুর্বল হয়ে স্থলভাগের দিকে এগোলেও এর প্রভাবে পূর্ব ও মধ্য চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক দিন বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।