মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনেরাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে সিইসি-ভারপ্রাপ্ত স্পিকারমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকারআলোচনায় নতুন শর্ত ট্রাম্পের, ইরানের কাছে ক্ষতিপূরণ দাবিসিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডমুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ, ৭ ঘন্টা বৈঠক করেছি: পেজেশকিয়ানকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুর পর্যন্ত হালকা বর্ষণের পূর্বাভাসচাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩করতোয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০১:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান খলিলুর রহমান।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 22
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !