মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনেরাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে সিইসি-ভারপ্রাপ্ত স্পিকারমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকারআলোচনায় নতুন শর্ত ট্রাম্পের, ইরানের কাছে ক্ষতিপূরণ দাবিসিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডমুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ, ৭ ঘন্টা বৈঠক করেছি: পেজেশকিয়ানকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুর পর্যন্ত হালকা বর্ষণের পূর্বাভাসচাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩করতোয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু

ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু
ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০১:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস পরিকল্পনাটিতে সম্মতি জানালেও ইসরায়েল তা গ্রহণ করছে না বলে রোববার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জানান তিনি। খবর এএফপির।

নেতানিয়াহু বলেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি তৈরি হলে তা মোকাবিলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখলেও নেতানিয়াহুর অবস্থানে দুই নেতার মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের হোয়াইট হাউসে সবচেয়ে বড় বন্ধু হিসেবে উল্লেখ করলেও প্রয়োজন হলে তার সঙ্গে মতবিরোধে যাওয়ার কথাও জানিয়েছেন।

নেতানিয়াহু বলেন, পরিকল্পনার কিছু বিষয় ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তারা মেনে নিতে পারবে না। এসব ক্ষেত্রে ইসরায়েল নিজেদের অবস্থানে অটল থাকবে।

এদিকে আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন। জনমত জরিপে নেতানিয়াহু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রায় সমান অবস্থানে রয়েছেন বা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছেন।

তার সরকারের কট্টর ডানপন্থি মিত্ররাও গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের জন্য চাপ দিয়ে আসছেন। ফলে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের পাশাপাশি দেশের অভ্যন্তরেও চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু।

 44
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।