সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শ্রম অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান TUCSAA-এর

শ্রম অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান TUCSAA-এর
শ্রম অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান TUCSAA-এর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০১:১৬ অপরাহ্ন

শ্রম অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সংস্কারের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স বা TUCSAA। সোমবার (১০ আগস্ট) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু কতজন কর্মী বিদেশে গেছেন তা দিয়ে শ্রম অভিবাসনের সাফল্য নির্ধারণ করা যাবে না। কর্মীরা নিরাপদে বিদেশ যেতে পারছেন কিনা, ন্যায্য নিয়োগ পাচ্ছেন কিনা এবং কর্মক্ষেত্রে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হচ্ছে কিনা—এসব বিষয়ও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের শোষণ ও অনিয়ম বন্ধে নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দেয় TUCSAA। ফিফা বিশ্বকাপের প্রস্তুতিমূলক কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা, মালয়েশিয়ার নিয়োগ সিন্ডিকেট এবং গুরুত্বপূর্ণ শ্রমবাজারে স্থবিরতা নিয়েও উদ্বেগ জানানো হয়।

সাধারণ সমঝোতা স্মারকের পরিবর্তে স্পষ্ট ও কার্যকর দ্বিপাক্ষিক শ্রম চুক্তি করার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, এসব চুক্তিতে নিয়োগ প্রক্রিয়া, মজুরি, কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, অভিযোগ ও বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা এবং অভিবাসী কর্মীদের জন্য সহজলভ্য অভিযোগ ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ঘোষণাপত্র পাঠ করেন নাসরিন আক্তার দিনা। উপস্থিত ছিলেন TUCSAA-এর আহ্বায়ক শাকিল আখতার চৌধুরী, উপদেষ্টা সৈয়দ সাইফুল হক ও বোয়াফ চেয়ারম্যান রিয়াজ উদ্দীন খানসহ সংশ্লিষ্টরা।

 

ফজলে রাব্বী পলাশ || বিশেষ প্রতিনিধি || দ্যা মিরর নিউজ

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।