সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১১৪ জন। এছাড়া ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়েছেন তিনজন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেরুর পররাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে ৩১ জন পেরুর নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও কয়েকজনকে দেশে ফিরিয়ে আনতে মস্কো ও ওয়ারশতে থাকা পেরুর কনস্যুলার কর্মকর্তারা কাজ করছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য ভুয়া চাকরির প্রস্তাবে সাড়া না দিতে নাগরিকদের সতর্ক করেছে পেরু। এসব প্রস্তাবের মাধ্যমে মানবপাচারের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া পেরুর নাগরিকদের পরিবারের সদস্যরা লিমায় রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। তারা নিখোঁজ ও আহত স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে অন্তত ১৫০ জন নিহত হওয়ার দাবি করা হলেও এ সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

নিখোঁজ নাগরিকদের সন্ধানে পেরু সরকার আন্তর্জাতিক রেডক্রস কমিটির সহায়তা চেয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।